Thursday, May 14, 2026

হাওড়ার ডোমজুড়ে পথদু.র্ঘটনায় নি.হত ২,আ.হত একাধিক

Date:

Share post:

হাওড়ার ডোমজুড়ে জোড়া দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। আহত একাধিক। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। অপর দুর্ঘটনায় গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের।

আরও পড়ুনঃ অস্বাভাবিক অত্যা.চারের চিহ্ন নেই, পড়েই মৃ.ত্যু স্বপ্নদীপের! প্রকাশ্যে ময়.নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল 

শুক্রবার ভোরে ডোমজুড়ে আরও একটি দুর্ঘটনা ঘটে। ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজে বাইকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাইক চালক কৃষ্ণ মণ্ডলের (৪৫)। তিনি পেশায় ট্রেনের চালক। সাঁতরাগাছি স্টেশনে কাজ শেষে বাইকে করে বেলঘরিয়ার বাড়িতে ফিরছিলেন তিনি।পলাতক ঘাতক লরির চালক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।


বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুড়ের পার্বতীপুরে দুই বন্ধুকে নিয়ে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়ির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।মৃত্যু হয়েছে গাড়িচালক সন্তু মালিকের (২৫) ।তিনি পেশায় সোনার গয়নার ডিজাইনার। কিছু দিন আগেই তিনি গাড়িটি কিনেছিলেন। আহত হয়েছেন তাঁর দুই বন্ধু। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...