Thursday, May 14, 2026

মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন পুজোর মহিলা উদ্যোক্তারা, নেতৃত্বে চন্দ্রিমা

Date:

Share post:

সামনেই পুজো। চলছে প্রস্তুতি। সেই ব্যস্ততার মাঝেও মণিপুরের নির্যাতিতা মহিলাদের কথা ভুলছেন না মহানগরীর দুর্গোৎসবের মহিলা উদ্যোক্তারা। মণিপুরের মহিলাদের উপর অমানবিক অত্যাচারের প্রতিকার চাইতে তাঁরা চিঠি লিখছেন রাষ্ট্রপতির কাছে। দাবি জানাবেন, কেন্দ্র এবং সেই রাজ্যের সরকারকে বাধ্য করা হোক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।

এই দাবিকে সামনে রেখেই শনিবার গড়িয়াহাটে এক অভিনব প্রতিবাদসভার ডাক দিয়েছিল দুর্গা পুজোর মহিলা উদ্যোক্তাদের মঞ্চ ‘বাংলার দুর্গা’। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদসভা এবং মিছিলে পা মেলান শহরের মহিলা পরিচালিত দুর্গাপুজোর উদ্যোক্তারা। ছবিও আঁকলেন তাঁরা। প্রতিবাদের ছবি আঁকতে হাতে রং-তুলি তুলে নিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও। বললেন, মণিপুরে যে ঘটনা ঘটছে তা শুধু দেশের লজ্জা নয়, কেন্দ্রের চরম ব্যর্থতার প্রতিফলন। পুজোর আনন্দের মধ্যেও তাই মণিপুরের দুর্গাদের পাশে থাকব আমরা। তাঁদের জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখব, ছবিও পাঠাব।

আরও পড়ুন- মোহনবাগানের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ, ফেডারেশনের কাছে অভিযোগ

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...