Thursday, May 14, 2026

স্বপ্নের প্রত্যাবর্তন, পিছিয়ে পড়েও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শিরোপা ভারতের

Date:

Share post:

এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন। ১-৩ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ম্যান ইন ব্লু’র।  মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতল ভারত। ২০১৮ সালের পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শিরোপা ভারতের। মালয়েশিয়া যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কখনও ফাইনালে ওঠেনি, তাদের সঙ্গে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত ব্রিগেড।

শনিবার  চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে মেগা ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি জিতল হরমনপ্রীত সিংরা। প্রথমে ১-৩ গোলে পিছিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করল ভারত।  ম্যাচের শুরুতে অবশ্য ভারতই এগিয়ে গিয়েছিল। ৯ মিনিটেই ১ গোল  করে ফেলে তারা। হরমনপ্রীতের সৌজন্যে পেনাল্টি কর্নার পায় ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং তখন মাঠের বাইরে। তাঁর বদলে ড্র্যাগ ফ্লিকারের ভূমিকায় ছিলেন যুগরাজ সিং। তিনিই ১-০ এগিয়ে দেন ভারতকে। প্রথম গোলের পর ভারতের আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।  পরে ১-৩ পিছিয়ে পড়েও। খেলার বয়স যত বেড়েছে নিজেদের দখলে নিতে শুরু করে মালয়েশিয়া। ম্যাচের ১৪ মিনিটের গোল শোধ করে দেয় মালয়েশিয়া। ১৬ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন গুরজন্ত সিং।  সেই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। ২৮ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করতে হয় ইন্ডিয়াকে। চাপের মুখে পড়ে যায় ক্রেগ ফুলটনের ছেলেদের।

এরপরেই দুরন্ত কামব্যাক করল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পরেও ৪৫ মিনিটে গোলের মুখ খুলে যায়। সুখজিৎকে ফাউল মালয়েশিয়ার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করেন অধিনায়ক। সেই গোলের ব্যবধান কমে যেতে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এরপর গুরজন্ত সিং ও আকাশদীপ সিং হাত ধরে তৃতীয় ও চতুর্থ গোল আসে ভারতের।ম্যাচে যে ভাবে ভারত কামব্যাক করেছে তা সত্যিই প্রশংসনীয়।গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি ভারতীয় দল। এই জয় এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করতে পারে। শনিবারের ফাইনালে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর, গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ এবং ভারতীয় মহিলা হকি দলের সদস্যেরা।

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...