Thursday, May 14, 2026

রবির আকাশের মুখভার! বেলা গড়ালেই বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গত শুক্রবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা। ফলে তাপমাত্রার পারদও অনেকটাই কমেছে। শনিবারের পর রবিবারও সকাল থেকেই মেঘলা আকাশ। এখনও পর্যন্ত রোদের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া এমনটাই থাকবে। বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে।আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের প্রবল বৃষ্টি হিমাচলে, ফুঁসছে নদী, ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও

হাওয়া অফিস তরফে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।উপকূলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ সর্বত্র বৃষ্টিতে ভিজবে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

স্বাধীনতা দিবসের পরের দিন থেকে অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আপাতত রোজই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন। তবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে।


রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৫ শতাংশ। সকালের দিকে মেঘলা আকাশ ছিল শহরে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...