Thursday, June 25, 2026

চেনা পিচে সৌরভ, সোশ্যাল মিডিয়ায় ‘দাদাগিরি’র নতুন সিজনের ঝলক দেখালেন মহারাজ!

Date:

Share post:

২২ গজের দাদাগিরিকে সোজা বাঙালির ড্রয়িং রুমে আনতে পেরেছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। ছোট থেকে বড়, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের ওয়ান অ্যান্ড ওনলি ডেস্টিনেশন ‘ দাদাগিরি ‘ (Dadagiri) হয়ে ওঠার পেছনে প্রযোজনা সংস্থার মস্তিষ্ক আর সৌরভের সঞ্চালনা ম্যাজিক্যাল ইনিংস গড়েছে। এবার নতুন সিজনে (Dadagiri season 10) ফের লম্বা স্কোরের লক্ষ্যে ‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন সৌরভ। আসছে এই রিয়ালিটি শো এর দশম সিজন। সোশ্যাল মিডিয়ায় (Social Media)তার ঝলক প্রকাশ করলেন মহারাজ (Saurav Ganguly)নিজেই।

নীল রঙের স্যুট পরে, সঙ্গে সাদা শার্ট। চোখে চশমা, পায়ে কালো জুতো আর চোখে মুখে স্নিগ্ধতা মিশিয়ে এক গাল হাসি নিয়ে হাজির ‘ বাপি বাড়ি যা’ শটের মালিক।কমলা রঙের সোফা, ব্যাকরেস্টে সাদা-কালো রং – ছবি শেয়ার করে মহারাজ ক্যাপশনে লিখলেন, ‘দাদাগিরির ১০ নম্বর সিজন’। এরপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা। অনুরাগীরা প্রত্যেকেই বলছেন সত্যিকারের মহারাজের মতই লাগছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু প্রশ্ন একটাই, কবে থেকে শুরু টেলিকাস্ট? প্রযোজনা সংস্থার তরফে দাদাগিরির ১০ নম্বর সিজন নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে শুটিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বাংলা টেলিমহল সূত্রে খবর ডান্স বাংলা ডান্স শেষ হলে, সেই জায়গায় শুরু হবে দাদাগিরি। সেক্ষেত্রে হয়তো পুজোর আগে থেকেই মজার খেলা আড্ডা আর গল্প নিয়ে দাদাগিরি দেখাতে শুরু করবেন সৌরভ।

 

 

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...