Saturday, March 14, 2026

ডার্বি হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

নয়ে নয় হলো না। দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের। শনিবার ডুরান্ড কাপে মরশুমের প্রথম বড় ম‍্যাচে লাল-হলুদের কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। দলে একাধিক তারকা ফুটবলার। কিন্তু শনিবার লাল-হলুদের সামনে দাঁড়াতেই পারেনি জেসন ক‍্যামিন্স, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপারা। তবে এই হারকে বড় করে দেখতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথা তাঁর পাখির চোখ এএফসি কাপ।

ম‍্যাচের পর ফেরান্দো বলেন,”সমর্থকদের জন্যে এই ফলাফল দেখে খারাপ লাগছে। কিন্তু আমার কাছে খুব একটা হতাশার জায়গা নেই। কাল থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিদিন নিজেদের উন্নতি করতে হবে। আমি একেবারেই ভেঙে পড়ছি না। এএফসি কাপে ভাল খেলাই আমাদের লক্ষ্য। আগামী বুধবার সেই লক্ষ্যে নামতে হবে আমাদের।”

তবে ডার্বি হারলেও দলের খেলায় খুশি জুয়ান। এই নিয়ে তিনি বলেন,” রক্ষণের সামান্য ভুলে গোল খেয়েছি। তবে এটা বার বার বলছি, এটা প্রাক মরশুম প্রস্তুতির সময়। খেয়াল করলে দেখবেন, ম্যাচের অনেকটা সময় আমরা শাসন করেছি। বিপক্ষকে নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল খেলতে পারিনি।”

লাল-হলুদের প্রশংসা করে জুয়ান বলেন,” ওরা সত্যিই ভাল খেলেছে। ইস্টবেঙ্গলের থেকে এরকমই লড়াই প্রত্যাশা করেছিলাম। ওরা ডুরান্ড কাপে ভাল ফল করার লক্ষ্যে এসেছে। তাই এরকম লড়াই দেখতে পেয়ে ভাল লেগেছে। নন্দর গোলটাও ভাল। ওকে আগেও এরকম গোল করতে দেখেছি।”

এদিকে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ। পরপর ম‍্যাচ মোহনবাগানের। ফুটবলারদের ক্লান্তি ভাবায় ফেরান্দোকে। এই নিয়ে বাগান কোচ বলেন,” ভেবে দেখুন, দু’দিন পরেই আমাদের কলকাতা লিগে ম্যাচ। তার দু’দিন পরে এএফসি কাপ। তার পরেই আবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এত গুলো ম্যাচে খেলানোর জন্যে ফুটবলার খুঁজে পাওয়াও মুশকিল। সবাইকে সব ম্যাচে খেলানো যাবে না। তাই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলাতে হবে। এত কিছুর পরেও বলছি, আমাদের আসল লক্ষ্য এএফসি কাপ।”

আরও পড়ুন:ফুটবলের মতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও লাল কার্ড!

 

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...