Friday, May 15, 2026

রাতভর লাগাতার বৃষ্টির জের! অযোধ্যা পাহাড়ে নামল ধস, অবরুদ্ধ রাস্তা

Date:

Share post:

রাতভর বৃষ্টির জের (Heavy Rain)! আর লাগাতার বৃষ্টির জেরে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে (Ayodhya Hills) নামল ধস (Landslide)। স্থানীয় সূত্রে খবর, রবিবার অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি (Bagmundi) নামার পথে টুরগা ঝর্ণার সামনে ধস নামে। আর সেই ধসের কারণেই অবরুদ্ধ রাস্তা। বন্ধ যান চলাচল। ঘটনার জেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী তিন থেকে চারদিন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরইমধ্যে পুরুলিয়ায় ঘটে গেল বড় বিপর্যয়। শনিবার সারারাত ভারী বৃষ্টির কারণেই পাহাড়ের কিছু অংশ ধসে রাস্তার উপর গড়িয়ে পড়ে। ঘটনার জেরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এদিকে এই রাস্তায় দিয়েই অযোধ্যা পাহাড়ে থাকা সাধারণ বাসিন্দাদের যেকোনও কাজে বাঘমুন্ডি যেতে হয়। আর সেই মূল রাস্তাই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।

তবে পরিস্থিতি আয়ত্তে আনতে কোমর বেঁধে ময়দানে নামেন প্রশাসনিক আধিকারিকরা। জোরকদমে চলে ধস সরানোর কাজ। কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় যানচলাচল। সম্ভবত এই প্রথমবার অযোধ্যা পাহাড়ে ধস নামল বলেই দাবি পরিবেশপ্রেমীদের একাংশের।

 

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...