Monday, April 13, 2026

যাদবপুরে ছাত্র মৃ*ত্যুর ঘটনায় গ্রে*ফতার বিজেপি কাউন্সিলরের ভাইপো!

Date:

Share post:

র‌্যাগিংয়ের শিকার হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে উত্তাল রাজ্য। সব মহল থেকে দোষীদের কড়া শাস্তির দাবি উঠছে। নির্মম, বর্বরোচিত, মর্মান্তিক এই ঘটনার জন্য দায় তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করা উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টাকারী অশুভ শক্তিদের দাদাদাপির পর্দা ফাঁস হচ্ছে।

আরও পড়ুনঃ স্বপ্নদীপের শরীরে সিগারেটের ছ্যাঁকা, নির্মমভাবে অত্যাচার! চাঞ্চল্যকর দাবি পরিবারের

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বাঁকুড়া ও আরামবাগের দুই পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার বাসিন্দা দীপশেখর দত্ত ও আরামবাগের মনোতোষ ঘোষকে শনিবার গভীর রাতে যাদবপুরের হস্টেল থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার মধ্যে মনতোষ আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলারের ভাইপো। মনতোষের কাকা বিশ্বজিৎ ঘোষ আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার। গতকাল, রবিবার সকালে আরামবাগ থানার পুলিশ ধৃত পড়ুয়ার বাড়িতে গিয়ে গ্রেফতারির খবর পরিবারকে জানায়। সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোড়ন পড়ে যায়।

জানা গিয়েছে, আরামবাগের মনোতোষ যাদবপুরের সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ এলাকায়। মনোতোষ নাকি আগেই গ্রেফতারির আশঙ্কার কথা পরিবারকে জানিয়েছিল।

শনিবার রাতে সে তার মা-কে ফোনে বলেছিল, “মা পুলিশ আমাকে ডাকতে পারে। ভয় পেয় না। আমি কিছু করিনি।”

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...