Wednesday, June 24, 2026

পিএসজি ছেড়ে সৌদির আল হিলালের পথে নেইমার !

Date:

Share post:

পিএসজি থেকে মন উঠে গেছে নেইমারের। এটি পুরনো খবর। পিএসজির নতুন কোচ হিসেবে লুইস এনরিকে যোগ দেয়ার পর অনেকেই ভেবেছিল সাবেক গুরুকে পেয়ে হয়ত সিদ্ধান্ত বদলাবেন এই ব্রাজিলিয়ান। কিন্তু গণমাধ্যমের খবর, বার্সেলোনার এই সাবেক কোচের পরিকল্পনায় নেই নেইমারের নাম। যার প্রমাণ মিলেছে লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচেই। সুস্থ থাকার পরও লরিয়েন্তের বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না নেইমার।
এরই মধ্যে ফ্যাব্রিজিও রোমানো শনিবার  বোমা ফাটান। তিনি জানান, আল হিলাল থেকে বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন নেইমার। রোমানোর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক জানিয়েছেন, নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।
দলবদলের এই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নেইমারকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে আল হিলাল। আল হিলালে যোগ দেওয়ার বিষয়টি এখনও দর কষাকষির পর্যায়ে থাকলেও শিগগিরই ঐক্যমত্যে পৌঁছাতে পারে উভয়পক্ষ।
গুঞ্জন আছে নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়েও। ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনাতেই কাটিয়েছিলেন নেইমার। জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ ট্রেবল শিরোপা। সে সময় ব্যালন ডি’অরের লড়াইয়ে তৃতীয়ও হয়েছিলেন এই সাম্বাবয়। কিন্তু এরপর পিএসজিতে যোগ দিয়ে নিজের পায়ে কুড়াল মারেন তিনি। এখন ফের ফিরতে চান কাতালান ক্লাবটিতে।

তবে পিএসজি থেকে দলে ভেড়ানোর সামর্থ নেই বার্সেলোনার। তাই নাকি নেইমার সৌদি ক্লাবে যোগ দিলে সেখান থেকে ধারে তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আল হিলালের প্রস্তাবে নেইমারকে ধারে বার্সেলোনায় পাঠানোর কোনো সুযোগই নেই। এটাকে তিনি ‘নিছক কল্পনা’ বলে আখ্যায়িত করেন।তিনি জানান, বার্সেলোনা নেইমারকে দলে ভেড়াতে ইচ্ছুক হলেও আল হিলাল থেকে ধারে নেওয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

 

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...