Friday, June 26, 2026

ফের বি.স্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান! মৃ.ত ৩, জখ*ম অন্তত ৭

Date:

Share post:

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক হোটেলে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় পাক নাগরিক সহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। এই বিস্ফোরণের ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুনঃ ফের আ.ত্মঘাতী বি.স্ফোরণ আফগানিস্তানে! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

আফগানিস্তানের খোস্ত প্রদেশ একেবারে পাকিস্তানের সীমান্তবর্তী। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে আইএস জঙ্গি এবং তাদের বিরোধী জঙ্গি গোষ্ঠীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আফগানিস্তানের ক্ষমতায় তালিবানরা ফেরার পর রাজধানী কাবুল-সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী।এই বিস্ফোরণের ঘটনাও ওই জঙ্গি গোষ্ঠীর হাত ধরেই হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি হোটেল থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, খোস্তের ‘কারি জারদান’ হোটেলে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় এক যোদ্ধা বাহিনীর সদস্যরা প্রায়ই এই হোটেলে অঠে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই যোদ্ধা গোষ্ঠীর সদস্যদের হত্যা করার উদ্দেশেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...