Thursday, May 14, 2026

নয়া উদ্যোগ এআইএফএফ-এর, জাতীয় দলে খেলার সুযোগ পাবেন ভারতীয় বংশোদ্ভূতরা, গঠণ করা হল টাস্ক ফোর্স

Date:

Share post:

নয়া উদ্যোগ নিল এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশন সভাপতির চেয়ারে বসার পরই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। এবার প্রবাসি ভারতীয় ফুটবলারদের সুনীলদের দলে খেলানোর উদ্যোগ নিল এআইএফএফ। ফুটবলের উন্নতির জন‍্য সব কিছু করতে প্রস্তুত এআইএফএফ। যার নাম দেওয়া হয়েছে  টাস্ক ফোর্স। যদিও এই সব কিছুই নির্ভর করবে ভারতের বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তেও ওপর। যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এআইএফএফের এই সিদ্ধান্তে সায় দেয়নি। যদিও হাল ছেড়ে দিচ্ছে না এআইএফএফ।

এই নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “টাস্ক ফোর্সের প্রথম কাজই হবে ভারতীয় বংশোদ্ভূত এবং বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের একটি তালিকা তৈরি করা। বিদেশের বিভিন্ন লিগে বা বিদেশের অনেক জাতীয় দলেই এমন ফুটবলার রয়েছে, যারা ভারতের নাম উজ্জ্বল করছে। আমরা জানি, এদেশে সেই সমস্ত ফুটবলারদের খেলানোর নিয়ম নেই। তবে সেই সফল ফুটবলারদের তালিকা পেলে আমরা এ বিষয়ে একটি গঠনমূলক আলোচনা করতে পারি। আমরা জোর গলায় সেই সমস্ত ফুটবলারদের দেশের জার্সিতে খেলানোর দাবি জানাতে পারি। তাই জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ভারতীয় ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবরকম পদক্ষেপই আমরা নিচ্ছি।”

ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের পাশাপাশি বিদেশে থাকা ভারতীয় নাগরিকদেরও খেলানোর পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত একাধিক ফুটবলার বিদেশে দাপিয়ে খেললেও ভারতীয় দলে জায়গা পাননি বিকাশ ধোরাসু, মাইকেল চোপড়ারা। নিয়মের বেড়াজালে আটকে গিয়েছে গোটা প্রক্রিয়া। যাতে এই নিয়ম বদল করা যায়, তার দিকে এবার নজর দিচ্ছে ভারতের ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে যাতে নিয়ম বদলানো যায়, তারই পদক্ষেপ শুরু করল। এ জন্যই বিশেষ টাস্ক ফোর্সও গঠন করে ফেলেছে ভারতের ফুটবল ফেডারেশন। পাঞ্জাব ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সমীর থাপারের নেতৃত্বে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

জানা যাচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ করবে এই টাস্ক ফোর্স।বিদেশের লিগে নজর কাড়া সেই সমস্ত ফুটবলারদের নিয়ে একটি তালিকা তৈরি করবেন তাঁরা। ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে ফেডারেশনের কাছে সেই রিপোর্ট জমা দেবে এই বিশেষ টাস্ক ফোর্স।

আরও পড়ুন:ডুরান্ডের নক আউটের কাছাকাছি ইস্টবেঙ্গল, মোহনবাগান যাবে কীভাবে ?

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...