Thursday, May 14, 2026

নির্বাচনী ফলাফলে কারচুপি! মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের

Date:

Share post:

একের পর এক মামলায় ইতিমধ্যেই জড়িত রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে আরো বড় ধাক্কা খেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে কারচুপির অভিযোগে ফের মার্কিন আদালতে ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আগেই অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছিল ওয়াশিংটনের (Washington) আদালত। এবার একই অভিযোগ আনল জর্জিয়া (Georgia) প্রদেশও। অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে কারচুপি করে জিততে চেয়েছিলেন মার্কিন ধনকুবের।

চলতি বছরেই তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। সোমবার একই ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয়বার প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করল আদালত। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরাও। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পাল্টানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা।

প্রসঙ্গত, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই নিজেকে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তারপরেই একের পর এক মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। পর্নস্টারকে ঘুষ দেওয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাসভবনে সরিয়ে ফেলার মতো অভিযোগ উঠেছে। কয়েকদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। যদিও সব মামলাতেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ওয়াশিংটনের আদালতে নির্বাচনে কারচুপির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। ১) মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণার চক্রান্ত। ২) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়ার চক্রান্ত। ৩) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়া ও বাধা দেওয়ার চেষ্টা। ৪) অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। জর্জিয়ার আদালতেই প্রায় একই অভিযোগ উঠেছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...