Monday, March 16, 2026

কলকাতা–হলদিয়া বন্দরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা

Date:

Share post:

কলকাতা–হলদিয়া বন্দরকে ঘিরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা। হতে পারে বিপুল কর্মসংস্থান। সোমবার কলকাতায় কলকাতা–হলদিয়া বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরে একথা জানালেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের (Sarbananda Sonowal)।

অক্টোবরের ১৭–১৯ দিল্লির প্রগতি ময়দানে তৃতীয় ‘গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট’ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রস্তুতিতে ‘রোড শো’য় যোগ দিতে কলকাতায় আসেন জাহাজ মন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন জাহাজ মন্ত্রকের যুগ্মসচিব ভূষণ কুমার, কলকাতা বন্দরের চেয়ারম‌্যান রথেন্দ্র রামন এবং দুই ডেপুটি চেয়ারম‌্যান এ কে মেহরা (হলদিয়া) ও সম্রাট রাহি (কলকাতা)-সহ শীর্ষকর্তারা। ছিলেন বিভিন্ন শিল্প সংস্থা ও বণিকশাখার প্রতিনিধিরাও। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের নৌ বাণিজ্যে গত ন’বছরে উল্লেখযোগ‌্য অগ্রগতি হয়েছে। দেশীয় বন্দরগুলির আধুনিকীরণ এবং পরিকাঠামো উন্নয়নের ফলেই এটা সম্ভব হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কন্টেনার পরিবহণের জন্য ট্রান্সশিপমেন্ট হাব তৈরি করা হচ্ছে। এটা অত্যন্ত যুগোপযোগী কাজ।

মেরিটাইম সামিট সম্পর্কে সোনোয়াল জানান, বিশ্বের সামনে নৌ বাণিজ‌্য ক্ষেত্রে ভারত নিজের শক্তি তুলে ধরতে চাইছে। আগামী দিনে জলপথ বাণিজ্যে অন্তত ১০ লক্ষ কোটি টাকা লগ্নি নিয়ে আসাই লক্ষ্য বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেক্ষেত্রে সারাদেশে ১৫ লক্ষেরও বেশি নতুন কর্মসংস্থান হবে।

সোনোয়ালের কথায়, কলকাতার (Kolkata) শ‌্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে (Shyama Prasad Mukherjee Port) এক লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির সম্ভাবনা তৈরি হয়েছে। এই লগ্নি হলে লক্ষাধিক কর্মসংস্থান হবে।

 

 

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...