Thursday, June 25, 2026

যাদবপুরে ছাত্র মৃ*ত্যুর তদন্তে এবার লালবাজারে তলব ডিন অব স্টুডেন্টস, রেজিস্ট্রারকে

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর তদন্তে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব করল লালবাজার। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অব স্টুডেন্টসকে আজ, বুধবার দুপুর ৩টেয় ডেকে পাঠিয়েছে লালবাজার। নোটিশ পাঠিয়ে তাদের জয়েন্ট সিপি ক্রাইম-এর সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

সূত্রে খবর, তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। যদিও স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত করতে নেমে এখনও অনেক প্রশ্নের উত্তর পায়নি পুলিশ। সেখানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হোস্টেল আধিকারীরে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে লালাবাজারে ডেকে পাঠানো হয়েছে পদাধিকারীদের।

মনে করা হচ্ছে, হস্টেলে অনিয়মের অভিযোগ থাকলেও আদৌ কি কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল? অনিয়মের অভিযোগ যদি ওঠে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? কেন দিনের পর দিন সিসিটিভি বন্ধ ছিল, কেন হস্টেলে রেজিস্টার মেনটেইন করা হতো না? সেইসব প্রশ্নের উত্তর পেতে চায় পুলিশ।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...