Tuesday, April 28, 2026

আজ এএফসি কাপের ম‍্যাচে নামছে মোহনবাগান, শুরুতেই গোল পেতে চায় বাগান ব্রিগেড

Date:

Share post:

ডার্বি অতীত। হতাশার ডার্বি ভুলে আজ ফের মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের ম্যাচে আজ বাগানের প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি। ম্যাচের আগে বাগান কোচ জুয়ান ফেরান্দ যতই মুখে মাছিন্দ্রাকে সমীহ করার কথা বলুন, ইস্টবেঙ্গলের কাছে হারের জ্বালা ভুলতে বুধবার মাছিন্দ্রার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে চান। এমনকি তেতে রয়েছেন ফুটবলাররাও।

দুই বিদেশি তারকা জেসন ক‍্যামিন্স ও আর্মান্দো সাদিকু ডার্বিতে হতাশ করেছিলেন। মাছিন্দ্রা ম্যাচে শুরু থেকেই দুজনকে মাঠে নামিয়ে দিতে পারেন মোহনবাগান কোচ। সঙ্গে জুড়ে দিতে পারেন গতবারের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রি পেত্রাতোসকেও। তুলনামূলক ভাবে দুর্বল মাছিন্দ্রার বিরুদ্ধে শুরুতেই গোল তুলে নেওয়া লক্ষ্য জুয়ানের। আরেক বিদেশ হুগো বৌমোসকেও শুরু থেকে খেলানোর পরিকল্পনা রয়েছে বাগান কোচের। সঙ্গে অনিরুদ্ধ থাপা ও সাহালের মতো জাতীয় দলের দুই তারকা মিডফিল্ডার তো রয়েইছেন। সব মিলিয়ে নেপালের ক্লাবের বিরুদ্ধে পূর্ণশক্তির দল মাঠে নামছেন জুয়ান।

এদিকে, কাগজে-কলমে পিছিয়ে থাকা মাছিন্দ্রা কিন্তু লড়াই করার আগাম প্রতিশ্রুতি দিচ্ছে। নেপালি ক্লাবের কোচ কিশোর কুমার বলছেন, “মোহনবাগান দারুণ শক্তিশালী দল। ওদের বিদেশিরা সবাই অভিজ্ঞ এবং ইউরোপীয় ফুটবলে খেলেছে। ভারতের জাতীয় দলেরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছে। তবে আমার দল মাঠে নেমে লড়াই করবে। এক ইঞ্চি জমিও ছাড়বে না।” চার বিদেশি নিয়ে এএফসি কাপের এই ম্যাচ খেলতে এসেছে মাছিন্দ্রা। নাইজেরিয়ার স্ট্রাইকার অফেজ ওলাওয়ালে ও ডিফেন্ডার করিম ওমলোজা। ক্যামেরুনের মিডফিল্ডার আন্দেজ নিয়া ও জাপানের ইউতা সুজুকি। এঁদের মধ্যে ওমলোজা আবার ভারতীয় ফুটবলের পরিচিত মুখ। মহামেডান স্পোর্টিং ও টালিগঞ্জ অগ্রগামীর হয়ে চুটিয়ে আই লিগ ও কলকাতা লিগে খেলেছেন। মোহনবাগানের জার্সি গায়ে একটা মরশুম খেলে যাওয়া নেপাল জাতীয় দলের বিমল মাগারও রয়েছেন মাছিন্দ্রাতে।

আরও পড়ুন:আজ ডুরান্ডে ইস্টবেঙ্গলের সামনে পাঞ্জাব এফসি, ম‍্যাচ জয় লক্ষ‍্য কুয়াদ্রাতের

 

 

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...