Tuesday, June 9, 2026

মৃ.ত ছাত্রের প্রতিবেশিদের মৌন মিছিল যাদবপুরের ক্যাম্পাসে

Date:

Share post:

অকালে ঝড়ে গিয়েছে প্রাণ। খালি হয়েছে মায়ের কোল। অভাগা বাবাকে করতে হয়েছে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান। এর থেকে নির্মম-করুণ পরিণতি আর কী-বা হতে পারে মানুষের জীবনে! কিন্তু যাদের জন্য অপমৃত্যু হল যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের, তাদের কোনও ক্ষমা নেই। গর্জে উঠেছে গোটা বাংলা। এবার সেই প্রতিবাদে সামিল যাদবপুরের মৃত ছাত্রের গ্রামও।

jadavpur-university-student-dead-silent-protest-rally-swapnodip-villagers

মৃত ছাত্রের নামাঙ্কিত স্মৃতিরক্ষা কমিটির ব্যানারে এই প্রতিবাদ মিছিল সংঘঠিত হয়। তাদের জোরালো দাবি, এই মৃত্যু আত্মহত্যা বা দুর্ঘটনা হতে পারে না। এটা খুন। তাই সঠিক তদন্ত ও বিচার করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। ragging বন্ধ করতে হবে। এমনই ১০ দফা দাবি নিয়ে গ্রামের বাসিন্দা, পাড়া-পড়শি, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এসেছেন যাদবপুরে। শহরের রাস্তায় ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে করলেন মৌন মিছিল। গ্রামবাসীদে দাবি, তাঁদের স্বপ্নকে যাদের অত্যাচারের জন্য চলে যেতে হল, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে হবে, যাতে আগামিদিনে এই এরকম কোনও ঘটনা না ঘটে।

প্রায় ২ হাজার গ্রামবাসী বগুলা থেকে এসে যাদবপুর ক্যাম্পাস ঘুরে মৌন মিছিল করেন। পরবর্তীতে চার নম্বর গেট থেকে বেরিয়ে ৮বি পর্যন্ত মিছিল করে ২ নম্বর গেট দিয়ে ঢুকে তাঁদের কর্মসূচি শেষ করেন। সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রারের কাছে তাঁরা এই দাবিপত্র জমা করবেন এবং বৈঠক করবেন যেন দোষীরা কোনওভাবেই ছাড়া না পায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...