Monday, March 16, 2026

ফের জেহাদের শিকড় বাংলাদেশে, মিলল নয়া জঙ্গি আস্তানার খোঁজ

Date:

Share post:

বাংলাদেশে(Bangladesh) ফের জেহাদের শিকড়। মিলল নতুন জঙ্গি আস্তানার খোঁজ। বাংলাদেশের পাহাড়ঘেরা চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি থেকে সরে গিয়ে এবার মৌলভিবাজার জেলার পাহাড়ি এলাকাগুলিতে ডেরা বানিয়েছে জেহাদিরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন সরকার(Government)। গত সোমবার কুলাউড়া উপজেলায় গ্রেফতার(Arrest) করা হয়েছে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জঙ্গিকে।

কুলাউড়ার কালাপাহাড়ে ‘ইমাম মাহমুদের কাফেলার সদস্যদের’ নতুন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার স্থানীয়দের হাতে আটক হয় ১৭ জঙ্গি। তাদের মধ্যে থেকে একজনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। আস্তানা থেকে অস্ত্র-সহ গুলি উদ্ধার করা হয়। এছাড়া, আটক করা জঙ্গিদের ব্যাগ তল্লাশি করে নগদ দু লক্ষ টাকা ও ৯৫টি ডেটনেটর উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা মৌলভিবাজারের কুলাউড়ায় জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে যুবতী-সহ ১৩ জনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ধৃতদের মধ্যে ৬ যুবতী, ৪ পুরুষ ও ৩ শিশু ছিল। ধৃতরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল। তবে এই অভিযানে জঙ্গি সংগঠনকে অঙ্কুরেই নস্যাৎ করা হয়েছে বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

পুলিশের কাছে তথ্য ছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তোলা হচ্ছে। ধৃতদের কাছ থেকে ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার, ৫০টি ডেটোনেটর, আড়াই কেজি বিস্ফোরক, প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। এই অপারেশনের নাম ছিল- ‘অপারেশন অফ হিলসাইট।’ যে বাড়িতে অভিযান চালানো হয় ওই বাড়ির বাসিন্দা নয় ধৃতরা। কয়েক দিন থেকে ধৃতরা সেখানে বসতি গেড়েছিল। এলাকার কারও সঙ্গে খুব একটা মিশত না ধৃতরা। চলাচল ছিল সন্দেহজনক। নতুন এই উগ্রপন্থী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...