Saturday, April 4, 2026

যাদবপুরে রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস, পদত্যাগের দাবি পড়ুয়াদের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টস রজত রায়কেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার বিকেল ৩টে থেকে পড়ুয়ারা ঘেরাও করেছেন ডিন অফ স্টুডেন্টসকে।  প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় রাতভর ঘেরাও রয়েছেন তিনি। বৃহস্পতিবারও উত্তপ্ত রয়েছে অরবিন্দ ভবন চত্বর। ছাত্র আন্দোলন থেকে ডিন অফ স্টুডেন্টসের পদত্যাগের দাবি তুলেছেন পড়ুয়াদের একাংশ।

গতকাল বুধবার তলব পেয়েও লালবাজারে গরহাজির ছিলেন ডিন অফ স্টুডেন্টস। আজ তাঁকে আবারও নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। এদিকে যাদবপুরের ঘটনায় ডিন অফ স্টুডেন্টসের থেকে নথিপত্র চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে আবারও তলব করা হবে বলে জানা যাচ্ছে।

পড়ুয়াদের একাংশের অভিযোগ, বহুদি ধরে র‍্যাগিং চলছে কিন্তু কেন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিন অফ স্টুডেন্টসকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...