Wednesday, May 27, 2026

ছাত্রমৃত্যুতে কড়া পদক্ষেপ, সিসিটিভিতে মুড়ছে যাদবপুর, পরিচয়পত্র বাধ্যতামূলক

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে সিনিয়র ও প্ৰাক্তনীদের বর্বরোচিত অত্যাচারে ঝড়ে পড়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। যা নিয়ে উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে সমাজের সব মহল। পুলিশে জোরদার তদন্ত করছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

অন্যদিকে, ছাত্র মৃত্যুর পর কড়া পদক্ষেপ গ্রহণ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধ্যতামূলক করা হল পরিচয়পত্র। একইসঙ্গে সিসিটিভি নজরদারি হবে বলেও জানান হয়েছে। রেজিস্ট্রার জানান, আইডি কার্ড দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকা বাধ্যতামূলক করা হচ্ছে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়।

একইসঙ্গে তিনি জানান, স্ট্র্য়াটেজিক লোকেশনে বসানো হবে সিসিটিভি। হস্টেল, বিশ্ববিদ্যালয়ের গেট সহ গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হবে সিসিটিভি। পাশাপাশি, হস্টেলের গেটে মেইনটেইন করা হবে রেজিস্টার। হস্টেলে ঢুকতে গেলে, এই রেজিস্টারে নাম লিখে ঢুকতে হবে। এর ফলে কে বা কারা হস্টেলে ঢুকছে? তা নজরে রাখা সম্ভব হবে। পাশাপাশি, রেজিস্ট্রার স্পষ্ট জানান, ক্যাম্পাসে মাদক নিষিদ্ধ। মাদক সহ ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যবহার করা যায় না, এমন কোনও সামগ্রী সহ কেউ ধরা পড়লেই বা সেরকম কোনও কাজ কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Related articles

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।...