Friday, June 26, 2026

ফের বাংলার ঝুলিতে পদক, পিনচাক সিলেটে সোনা-রুপো-ব্রোঞ্জ জয় রাজা-আকিব-নাজিনদের

Date:

Share post:

ফের বাংলার জয় জয়কার। ফের বাংলার ঝুলিতে সোনা-রুপা-ব্রোঞ্জ। সম্প্রতি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয় ১১তম জাতীয় পিনচাক সিলেট। সেখানেই তুঙ্গাল-ফাইট- গান্ডায় সোনা-রুপো-ব্রোঞ্জ জয় বাংলার রাজা দাস-আকিব মাসুদ এবং নাজিন আহমেদের।

গত ১২ থেকে ১৫ আগস্ট মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে এই টুর্নামেন্টের। যেখানে সারা ভারতবর্ষ থেকে অংশগ্রহণ করেছাল ৩৭ টি রাজ‍্য। সেখানেই বাজিমাত বাংলার ছেলেদের। এই টুর্নামেন্টে তুঙ্গালে সোনা জয় করেন রাজা দাস। ফাইটে রুপোর পদক জয় করেন আকিব মাসুদ এবং গান্ডায় ব্রোঞ্জ পদক জয় নাজিন আহমেদের। বাংলা থেকে এই টুর্নমেন্টে অংশগ্রহণ করে ছিলেন ২২ জন।

এই সাফল‍্যে উচ্ছ্বসিত বাংলার পিনচাক সিলেট দলের কর্তা অভিজিৎ ওয়াসু। তিনি বলেন,” ভালো লাগছে। অনেক শুভেচ্ছো রাজা দাস-আকিব মাসুদ-নাজিন আহমেদদের। আমাদের সাহায্য করেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। অনেক সাহায্য করেছেন বাংলার পিনচাক সিলেটের জেনারেল সেক্রেটারি সুনীল সিং। আমাদের লক্ষ‍্য আরও ভালো করা। এরপর দেশের জন‍্যও পদক নিয়ে আসা। আমাদের অনুশীলনের কেন্দ্র উন্নত হলে আরও সাফল‍্য আসবে। আমরা চাই আমাদের অনুশীলন পরিকাঠামো আরও উন্নত হোক। যেহেতু রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় অন্তত ক্রীড়াপ্রেমীক, সেহেতু আমরা চাই উনি আমাদের পাশে দাঁড়ান।”

আরও পড়ুন:মাছিন্দ্রা এফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

 

 

Related articles

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...