Monday, March 16, 2026

বাংলা সহ আঞ্চলিক ভাষায় এসএসসি পরীক্ষা! সিলমোহর দিল কেন্দ্র

Date:

Share post:

স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) পরীক্ষা মানেই ইংরেজি এবং হিন্দি ভাষাতেই (English and Hindi) দক্ষ হতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু এবার সেই নিয়মে বদল আনল কেন্দ্রীয় সরকার (Government of India)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ইংরেজি এবং হিন্দিতে থাকছেই, তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ১৫টি আঞ্চলিক ভাষা (Regional Language)। অর্থাৎ এবার থেকে মাতৃভাষাতেই স্টাফ সিলেকশন পরীক্ষায় (SSC) বসার সুযোগ পাওয়া যাচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে এবার থেকে বাংলা (Bangla), অসমিয়া, গুজরাতি, মারাঠি, মালায়ালি, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবী, মণিপুরি (মেইতি) এবং কোঙ্কণি ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা । কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ভাষার সমস্যার জন্য যাতে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত না হন সেই কারণেই এই সিদ্ধান্ত।

স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজামিনেশন (Multi Tasking Non Technical Staff and Combined Higher Secondary Level Examination) পরীক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক ভাষাতে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলি নেওয়ার আবেদন করেছিল দেশের একাধিক রাজ্য। অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষার সমস্যার কারণে এই সমস্ত পরীক্ষায় বসতে ভয় পান। তাই সমস্যা এড়াতে রাজ্যগুলির আবেদনে সায় দিল কেন্দ্র। আগামী বছরের জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...