Monday, June 1, 2026

মাঝআকাশে পাইলটের মৃ.ত্যু! বিমানের জরুরি অবতরণ

Date:

Share post:

আকাশ কাছে ঝঞ্ঝাট আর আশঙ্কা যেন কিছুতেই কাটছে না। বিমানে একাধিক বিভ্রাটের খবর বারবার শিরোনামে উঠে আসে। তবে এবার শুধু বিভ্রাট নয়, পাইলটের মৃত্যুর (Death of Pilot) ঘটনা প্রকাশ্যে। মাঝ আকাশে বিমানের শৌচালয়ে (Airlines Toilet) মৃত্যু হল পাইলটের। রবিবার রাতে ল্যাটাম এয়ারলাইন্সের (Latam Airlines) বিমানটি মিয়ামি (Miami ) থেকে রওনা দেয়। তার ঠিক তিন ঘণ্টা পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বিমানের পাইলট। ৫৬ বছর বয়সি পাইলট ইভান অ্যান্ডুকে (Evan Andew) বিমানেই আপতকালীন চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তিনি কোনোমতেই সুস্থ, স্বাভাবিক হতে পারছিলেন না। এরপর তিনি নিজেই শৌচালয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।

চিলিগামী বিমানে সেই সময় ২৭১ জন যাত্রী ছিলেন। পাইলটের মৃত্যুর ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অবস্থার গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত সহকারি পাইলট বিমানটিকে পানামা বন্দরে জরুরি অবতরণ করান। বিমানের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলেই জানা যাচ্ছে। মেডিক্যাল এমারজেন্সির কথা জানিয়ে সহকারি পাইলট পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ২৫ বছরের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট অ্যান্ডুর। অবশেষে মঙ্গলবার বিকল্প উড়ানেই ২৭১ জন যাত্রীকে চিলিতে নিয়ে যাওয়া হয়েছে। পাইলট অ্যান্ডুর অকাল মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে বিমানসংস্থার কর্মীরা।

 

Related articles

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...