Monday, March 16, 2026

হদিশ মিলল হলুদ ট্যাক্সির ! ‘মাথায় গামছা মোড়া অবস্থায়’ যাদবপুরের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান চালক

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ (Police)। গত ৯ আগস্ট রাতে যে হলুদ ট্যাক্সি করে যাদবপুরের পড়ুয়াকে (Jadavpur University student) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবার তার হদিশ মিলল। তদন্ত শুরুর প্রায় এক সপ্তাহের মাথায় হলুদ ট্যাক্সির চালককে (Yellow Taxi Driver) জিজ্ঞাসাবাদ। ঘটনার রাতে ঠিক কী হয়েছিল পুলিশকে জানালেন ট্যাক্সি চালক।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেপিসি হাসপাতাল (KPC Medical College and Hospital) পর্যন্ত রাস্তায় যত সিসি ক্যামেরা ছিল এবং তার পাশাপাশি হাসপাতালের মেন গেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই ট্যাক্সি চিহ্নিত করা হয়। গাড়ির নম্বর WB 04F 1256, চালকের নাম তুলসী যাদব (Tulsi Yadav)। বৃহস্পতিবার তাঁকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরিয়ে তুলসী জানান, পুলিশের সব প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন। তাঁর কথায়, সেদিন রাতের বেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে ট্যাক্সি নিয়ে যাওয়ার সময় আচমকা কয়েকজন এসে গাড়ি দাঁড় করান। এমার্জেন্সি আছে বলে তাঁরা গাড়িতে উঠে বসেন। এরপরই যাদবপুর মেন হোস্টেলে পৌঁছে যাবার পর তুলসী দেখেন, একজনকে মাথায় গামছা মোড়া অবস্থায় গাড়ির পিছনের সিটে তোলা হয়। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে কেপিসি হাসপাতালে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ট্যাক্সি চালক বলছেন, সামনের দিকে দুজন এবং পিছনে আহত ছেলেটিকে নিয়ে দুজন বসেছিলেন।

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...