Tuesday, February 3, 2026

বড় শা*স্তির খাঁ*ড়া, ডো.প পরীক্ষায় ব্যর্থ হয়ে ৪ বছরের জন্য নির্বা*সিত দ্যুতি

Date:

Share post:

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। ডো.প পরীক্ষায় ব্যর্থ হয়ে এবার ৪ বছরের জন্য নির্বাসিত হতে হল দ্যুতি চাঁদকে। চলতি বছরের প্রথমদিকে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা NADA। তবে কতদিনের জন্য তা জানা যায়নি। গত ডিসেম্বরে ডোপ পরীক্ষার জন্য দুবার দ্যুতির নমুনা নেওয়া হয়েছিল। দু’টি পরীক্ষাতেই ব্যর্থ হন জাতীয় রেকর্ডের মালকিন। তারপর থেকেই খেলা থেকে দূরে থাকতে হয়েছিল। পাক্কা সাতমাস পর ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি জানিয়েছে আগামী চার বছরের জন্য ট্র্যাকে নামতে পারবেন না দ্যুতি (Dutee Chand)।

জাতীয় রেকর্ডের মালকিনের থেকে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। পাশাপাশি গত ৮ মাসের সব পরিসংখ্যান মুছে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের (ADDP) পক্ষ থেকে বলা হয়েছে, এক জন অ্যাথলিট নিষিদ্ধ কিছু গ্রহণ করেছিলেন। এমন গুরুতর গাফিলতি বা অপরাধ হালকা ভাবে নেওয়া যায় না। উল্লেখ্য নমুনা পরীক্ষায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড (Anabolic steroids)পাওয়া গেছিল দ্যুতির নমুনায়। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর শোনা যাচ্ছিল লম্বা সময়ের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। সেই আশঙ্কাই এবার সত্যি হল। জানানো হয়েছে, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) নিয়মের ২.১ এবং ২.২ ধারা লঙ্ঘন করায় দ্যুতিকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ২০২১ সালে ১১.১৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন দ্যুতি, যা এখনও পর্যন্ত মহিলাদের জাতীয় রেকর্ড। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন দ্যুতি চাঁদ। কিন্তু চার বছরের লম্বা নির্বাসন কাটিয়ে দ্যুতি আর আদৌ ট্র্যাকে ফিরতে পারবেন কি না সেটাই বড় প্রশ্ন। এই শাস্তির ফলে আগামী বছর অলিম্পিক্সেও তিনি অংশগ্রহণ করতে পারবেন না। সাধারণত সাসপেনশনের নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে দ্বিতীয়বার স্যাম্পেল দিতে হয়। কিন্তু জানুয়ারি মাসে দ্যুতিকে সাময়িক সাসপেন্ড করা হলেও তিনি দ্বিতীয়বার স্য়াম্পেল দেননি। এবার নির্বাসনের চিঠি পাওয়ার তিন সপ্তাহের মধ্যে তাঁকে রিভিউ জমা দিতে হবে। শাস্তির বিরুদ্ধে দ্যুতি আবেদন করবেন বলে জানা গেছে।

 

spot_img

Related articles

ভুল চিকিৎসার প্রতিশোধ? চেম্বারে ঢুকে হাতুড়ে ডাক্তারকে কাটারি দিয়ে কোপ, আত্মসমর্পণ যুবকের 

‘ভুল চিকিৎসায়’ ঠাকুমার মৃত্যু হয়েছে, এই আক্রোশে এক হাতুড়ে চিকিৎসককে চেম্বারে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের...

ইতিহাসে প্রথমবার বিরোধী দলনেতার কণ্ঠরোধ! মোদির মার্কিন আপস নিয়ে তোপ রাহুলের

লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তৃতা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। ঠিক যে প্রশ্ন...

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...