Friday, June 26, 2026

ক‍্যা.নসারে আক্রান্ত দ‍্যুতি, ব‍্যাথা কমাতে অজান্তেই নিষিদ্ধ ওষুধ খান, জানালেন তিনি

Date:

Share post:

ক‍্যানসারে আক্রান্ত ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ। নিজেই জানালেন সেকথা। সম্প্রতি ডোপ পরীক্ষায় ব্যর্থ হন দ্যুতি চাঁদ। চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে জাতীয় রেকর্ডের মালকিনকে। শাস্তি হিসাবে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। আর পরই অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের কাছে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন দ্যুতি। এছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করলেন ওড়িশার এই অ্যাথলিট।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দ‍্যুতি বলেন, “গতকাল সকালে আমি জানতে পারি, চার বছরের নির্বাসনের যে মামলার চ্যালেঞ্জ করেছিলাম, সেটা হেরে গিয়েছি। এই সিদ্ধান্তের কথা জানতে পেরে আমি চমকে গিয়েছিলাম এবং ভীষণ হতাশ হয়েছিলাম। আমি অতীতেও প্রচুর ডোপ পরীক্ষা দিয়েছি। এমনটা কখনও হয়নি। আমি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির কাছে আবেদন জানাতে চাই আমাকে যেন ভারতের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করার জন্য সাহায্য করা হয়।”

এরপরই দ‍্যুতি বলেন,”আমার একটি এমআরআই স্ক্যান করার পর চিকিৎসক বলেন আমার শরীরে লেভেল ওয়ান ক্যানসার বাসা বাঁধতে শুরু করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়ি। আমি ব্যাথা কমানোর জন্য ওষুধ খাই, আমি জানতাম না এটা ডোপিং। আমার আইনজীবী এই মামলা থেকে আমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কোনও অ্যাথলিটের চার বছরের নির্বাসন হয়নি। আমাদের কাছে ২১ দিনের সুযোগ রয়েছে। আমরা আবার মামলা করব।”

শাস্তির কথা জানার পরে আর থাকতে পারেননি দ্যুতি চাঁদ। শেষ পর্যন্ত নিজের ক্যানসারের কথা জানান তিনি। ২০২১ সালের নভেম্বরে দ্যুতি জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত। দ্যুতি জানান, যন্ত্রণা কমাতে তাই অজান্তে নিষিদ্ধ ওষুধ খেয়েছিলেন তিনি।

আরও পড়ুন:আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারত, ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য বুমরাহদের

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...