Saturday, March 14, 2026

মুম্বই হা.মলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা! বড় বিপাকে পাকিস্তান

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) কপালে চিন্তার ভাঁজ। মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahaur Rana) ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি জোরকদমে শুরু করেছে আমেরিকা (America)। এরপরই চিন্তা বাড়ছে পড়শি দেশের। জানা যাচ্ছে, ইতিমধ্যে আমেরিকায় অবস্থিত পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান প্রশাসন। ইতিমধ্যে, নিউ ইয়র্কে (New York) পাকিস্তানের কনসাল জেনারেলকে সবদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ফাঁস হয়ে যাওয়া ইমেল থেকে বিষয়টি সামনে এসেছে। যা থেকে একেবারে পরিষ্কার, পাকিস্তান বর্তমানে ঠিক কতটা অস্বস্তিতে রয়েছে।

এদিকে আদালতের নির্দেশ মেনেই আমেরিকায় জেলবন্দি রানাকে ভারতের হাতে তুলে দিতে জোর প্রস্তুতি শুরু করেছে জো বাইডেন প্রশাসন। গত মে মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানার আবেদন চলতি সপ্তাহে খারিজ হয়ে যায়। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রানার আবেদন এখন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন।

ইতিমধ্যে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে ‘সারেন্ডার সার্টিফিকেট’ বা হস্তান্তর পত্রে সই না করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রানার আইনজীবী। তবে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে ব্লিঙ্কেন প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন। আমেরিকার বিদেশ দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

 

 

 

 

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...