Friday, June 26, 2026

কলকাতা লিগে সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে হারল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে হার মোহনবাগান সুপার জায়ান্টের। রবিবার সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে হারল বাস্তব রায়ের দল। চলতি কলকাতা লিগে এটাই প্রথম হার সবুজ-মেরুনের। প্রথামার্ধেই পরপর দুই গোল খেয়ে যায় মোহনবাগান। শুরু থেকেই আক্রমণ করতে থাকে সাদার্ন।

একাধিক ফুটবলারের চোট ও কার্ড সমস্যা থাকায় কোনওমতে দল গড়তে হয় সাদার্নকে। তা নিয়েও মোহনবাগান মাঠে তাদেরকেই হারিয়ে দেওয়া মুখের কথা নয়। ১২ মিনিটে প্রথম সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। নাওরেমের শট বাইরে চলে যায়। ১৪ মিনিটে ফের আক্রমণে উঠে আসে মোহনবাগান। বাঁ দিক থেকে উঠে এসে ক্রস এলেও রাজ বাস্ফোর গোল করতে পারেননি। ১৯ মিনিটে আত্মঘাতি গোল খায় মোহনবাগান। ডান পায়ে দারুন শট করেন সৌগত হাসদা। সেই শট মোহনবাগানের ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়। ২৪ মিনিটে ফের সার্দানকে এগিয়ে দেন সৌগত হাসদাই। থ্রো থেকে গোল পেয়ে যায় সাদার্ন। ৪১ মিনিটেই কিন্তু ব্যবধান কমিয়ে ফেলতে পারত মোহনবাগান।সুহেলের শট বারে লেগে ফিরে আসে। বারেবারে মাঝমাঠেই ভুল পাসের কারণে মোহনবাগানের আক্রমণ দানা বাধেনি। গোল করে সাদার্নকে চাপে ফেলতে পারেনি সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধেও আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি সবুজ-মেরুন।

ম‍্যাচে দুই ক্ষেত্রেই ডিফেন্সের ভুলে গোল খায় মোহনবাগান। দুই ক্ষেত্রেই একটু গা ছাড়া ভাব লক্ষ্য করা যায়। শুধু গোলের ক্ষেত্রে নয়, গোটা ম্যাচেই একবারও মনে হয়নি মোহনবাগান খেলায় ফিরতে পারে। কিয়ান নাসিরি, সুমিত রাঠিদের যথেষ্ট ক্লান্ত লাগছিল। স্ট্রাইকার সুহেল ভাট দারুণ কিছু সুযোগ তৈরি করলেও গোল হয়নি। মোহনবাগানের হারের পেছনে যা একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। সহজ সুযোগও হেলায় হারিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:এশিয়া কাপের জন‍্য সোমবার হতে পারে ভারতের দল নির্বাচন : সূত্র

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...