Friday, June 26, 2026

এক ম‍্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

সিরিজ জয় ভারতের। রবিবার আয়ারল্যান্ডকে হারাল ৩৩ রানে। এদিন আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেতেই এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল জশপ্রীত বুমরাহ-এর দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে অর্ধশতরান রুতুরাজ গায়কোওয়াডের। ৫৮ রান করেন তিনি। ৪০ রান সঞ্জু স‍্যামসনের। ৩৮ রান করেন রিঙ্কু সিং। ২২ রানে অপরাজিত শিভম দুবে। আয়ারল্যান্ডের হয়ে দুই উইকেট নেন ব‍্যারি ম্যাককার্থি। একটি করে উইকেট নেন মার্ক আডায়ার, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং।

জবাবে ব‍্যাট করতে ১৫২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আইরিশদের হয়ে দুরন্ত লড়াই অ্যান্ডি বলবির্নির। ৭২ রান করেন তিনি। শূন‍্য রানে আউট হন অধিনায়ক পল স্টার্লিং। মার্ক আডায়ার করেন ২৩ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা, জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। একটি উইকেট অর্শদীপ সিং-এর।

আরও পড়ুন:৬ গোল করেও বিদায় মহামেডানের, অল্পের জন্য বাঁচল মোহনবাগান

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...