Thursday, June 25, 2026

কেটে গেছে এক সপ্তাহ!শিমলায় শিবমন্দিরের ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা বহু মৃ.তদেহ

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টি, ধস এবং হড়পা বানের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ১৪ অগস্ট সকালে শিমলার সামার হিল এলাকার শিবমন্দির ধসে পড়ায় মৃত্যু হয় বহু পুণ্যার্থীর। এমনকি মনেদিরে পুজো দিতে আসা বহু দর্শনার্থী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।তারপর কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। কাজ যতই এগোচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে হিমাচলে মৃ.ত্যু বেড়ে অন্তত ৬০! উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত শিবমন্দিরের ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও দুই থেকে তিন জনের মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে বলে করছেন হিমাচল প্রদেশের প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্য সরকারের এক মুখ্য আধিকারিক জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়ে যাবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তিন-চার দিনের মধ্যে কুলু এলাকার রাস্তা দিয়ে ভারী যানবাহনও যাতায়াত করতে পারবে।
অতি বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের চারদিকে মৃত্যুর হাহাকার এবং ধ্বংসস্তূপ। ধসের প্রভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০২২টি বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৬১৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বৃষ্টির কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৪ জন। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের।

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...