Sunday, May 17, 2026

দেশকে প্রথমবার মহিলা বিশ্ব চ‍্যাম্পিয়ন করার পরই বাবার মৃ.ত্যু সংবাদ পেলেন স্পেন অধিনায়ক

Date:

Share post:

দেশকে প্রথমবার মহিলা বিশ্ব চ‍্যাম্পিয়ন করার পরই দুঃসংবাদ পেলেন স্পেনের মহিলা অধিনায়ক ওলগা কারমোনা। গতকাল তাঁর করা গোলের সুবাদেই ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় স্পেন। ম‍্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কারমোনা। জানা যাচ্ছে, এরপরই প্রয়াত হন কারমোনার বাবা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জানানো হয় এই খবর। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান কারমোনা।

ম‍্যাচ শেষে কারমোনা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ।” স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, “স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে ওলগা কারমোনার বাবার প্রয়াত হওয়ার খবর জানাচ্ছি। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই ওলগাকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।”

গতকাল প্রথমবার মহিলা বিশ্ব চ‍্যাম্পিয়ন হয় স্পেন। সৌজন্যে কারমোনা। ম‍‍্যাচের ২৯ কারমোনার গোলে এগিয়ে যায় স্পেন। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমোনা। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে।

আরও পড়ুন:ম‍্যাচের সেরা হয়ে আইপিএলকেই কৃতিত্ব রিঙ্কুর

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...