Saturday, March 14, 2026

বাংলায় বিজেপির দুর্দশা আর দেখা যাচ্ছে না: শাহ সাক্ষাতে জানালেন দিলীপ

Date:

Share post:

প্রচারলোভী দলবদলুদের নেতৃত্বে বঙ্গে বিজেপির(BJP) সংগঠন যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, এ অভিযোগ গেরুয়া শিবিরের অন্দরে প্রায়ই শোনা যায়। জায়গায় জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বও চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানেই শাহের সামনে বঙ্গে বিজেপির শোচনীয় অবস্থার কথা তুলে ধরলেন দিলীপ। জানালেন, “বাংলায় বিজেপি ঢিমে হয়ে গিয়েছে। কার্যকর্তাদের মধ্যে উৎসাহ কমে গিয়েছে। এই দুর্দশা আর দেখা যাচ্ছে না!”

সম্প্রতি অমিত শাহের হঠাৎ তলবে দিল্লি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই বাংলায় সাংগঠনিক হাল হকিকত বিশদে শাহের কাছে তুলে ধরেন দিলীপ। শাহ সাক্ষাতে তাঁর কথোপকথন সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছেন দিলীপ। যেখানে তিনি বলেন, “অনেক কথা হয়েছে। যা ক’দিন আগে রাজ্য পার্টির বৈঠকে বলেছি, সেগুলিই অমিতজিকে বলেছি। পার্টি কেমন চলছে, সে কথাও পরিষ্কার করে জানিয়েছি।” সেখানে সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য তুলে ধরে অমিত শাহ বলেন, ওনার মতে রাজ্যের পঞ্চায়েত ভোটে বিজেপির ভালো ফল হয়েছে। সে বক্তব্য খণ্ডন করে দিলীপ জানান, “কে বলছে পঞ্চায়েতে রেজাল্ট ভাল হয়েছে? রেজাল্ট খারাপ হয়েছে। আর তারপর থেকে সংগঠনে গতি কমে গেছে। আমি সংগঠনের লোক। আমি বুঝতে পারি, সংগঠন কেমন চলছে।”

শুধু তাই নয়, রাজ্যের বেহাল অবস্থার কথা স্পষ্ট করে তুলে ধরে অমিত শাহকে অভিযোগ জানিয়ে দিলীপ বলেন, “আমি মনে করি, গত পাঁচ-সাত বছর ধরে যাঁরা পার্টিকে শক্তিশালী করেছেন, পার্টিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বাংলার প্রধান বিরোধী দল করে তুলেছেন সেই নেতাদের সংগঠনে ফেরানো দরকার। তাঁদের উদ্যম, অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আমি রাজ্য সভাপতি থাকাকালীন এই নেতাদের কাজে লাগিয়েছি। পার্টি সংগঠনে নবীন ও প্রবীণ, দুই নেতৃত্বই সমান জরুরি।” অর্থাৎ দিলীপ স্পষ্টভাবে বুঝিয়ে দেন, প্রচারমুখী দলবদলুদের সামনের সারিতে আনার জেরে লড়াকু কর্মীদের সাইড লাইনে ফেলে দেওয়া হয়েছে। যার জেরেই জায়গায় জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে বলে বুঝিয়ে দেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, রাজ্য সংগঠনের দায়িত্বে না থাকায় তাঁকে যে গুরুত্ব দেওয়া হয় না সে অভিযোগ করে দিলীপ জানান, “আমি যখন সংগঠনের দায়িত্বে ছিলাম তখন রাজ্য পার্টিতেও বলেছি। এখন আর সংগঠনের দায়িত্ব নেই। আমার কথা তখন সকলের পছন্দ হয়নি। তবে আমাদের পার্টিতে আরও জায়গা আছে বলার। সেখানে বলেছি।”

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...