Friday, May 15, 2026

‘তারার দেশে’ অভিনেত্রী শ্রাবন্তী, উচ্ছ্বাসে ভাসল টলিউড!

Date:

Share post:

মাটিতে দাঁড়িয়ে আকাশের জ্বল জ্বল করতে থাকা তারাদের (Stars in the sky) দেখে হিংসা করেন অনেকেই। স্টার হওয়া স্বপ্ন বটে। কিন্তু সেলিব্রেটিরা সেই স্বপ্ন পূরণ করেন জীবদ্দশায়। সাধারণ মানুষ মৃত্যুর পর প্রয়োজনের মুখ খোঁজেন তারার মাঝে। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Tollywood Actress Srabanti Chatterjee) জীবনে ঘটল এক অদ্ভুত ঘটনা। টলি স্টারের সুযোগ হলো সত্যিকারের তারা হওয়ার আর আকাশে পাকাপাকি বসবাসের জায়গা ঘুঁজে নেওয়ার। চমকে গেলেন? খুব স্বাভাবিক। কিন্তু আসল রহস্য তো সেটাই। কারণ বাংলার এই মুহুর্তের চর্চিত নায়িকার মুকুটে নয়া পালক। এবার শ্রাবন্তীর (Srabanti Chatterjee) নামে নামাঙ্কিত আকাশের তারা।

সিনেমার থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সেইসব গায়ে মাখতে নারাজ বিতর্কিত নায়িকা।অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন দেবী চৌধুরানী ছবির শুটিং-এ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। সেই প্রস্তুতিতে নিজেকে এখন ভেঙে গড়ার পালা। তাই সমালোচনায় কান দিতে রাজি নন তিনি। তবে এর মাঝেই স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন এক দারুণ খবর। লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হল শ্রাবন্তীর নামে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে (International Star Directory) যা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। গত ২৮ জুলাই এই তারার নামকরণ করা হয়। প্রায় একমাস পর পাওয়া সার্টিফিকেটের ছবি সকলের সঙ্গে শেয়ার করে সুখবর দিলেন শ্রাবন্তী। এরপরই টলিপাড়ায় শুভেচ্ছার বন্যা।


 

Related articles

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...