Monday, May 25, 2026

পুজো কমিটির অনুদান বাড়ল আরও ১০হাজার: ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিসর্জনের কার্নিভাল ২৭ অক্টোবর

Date:

Share post:

পুজো কমিটির অনুদান ১০ হাজার টাকা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুজো (Durga Puja) কমিটিগুলির সমন্বয় বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তাছাড়া, বিদ্যুতের বিলের দুই তৃতীয়াংশ মকুব ও দমকলের ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছে।

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের হাতে একদম টাকা নেই। তবু এদিন ক্লাব কমিটিগুলিকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ দিতে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, “আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর কোভিডকালে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সেকথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।“

এরপরেই মজার ছলে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা তো চলে গিয়েছে, এবার তাহলে অনুদান অর্ধেক করে দিই।“ তারপরেই যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “৬০ হাজার থেকে বাড়িয়ে চলতি বছরে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।“ রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদানের বিষয় আদালতে যেতে পারে বিরোধীরা। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “কয়েকটা আরশোলা বসেই রয়েছে কোর্টে পিআইএল করবে বলে। পুজো কমিটিগুলিকে টাকা দিয়ে কিনেছি এমনটা কিন্তু নয়!“ মুখ্যমন্ত্রী বলেন, পুজো কমিটিগুলি অনেক কাজ করে। অনেক বড় ক্লাব ছোটক্লাবকে সাহায্য করে।

মুখ্যমন্ত্রী জানান, এই বছর ২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের দিন পুজো কার্নিভাল হবে কলকাতাসহ জেলায় জেলায়। যাঁরা কার্নিভালে অংশগ্রহণ করবেন না, তাঁরা ২৪-২৫-২৬ এই ৩দিন প্রতিমা বিসর্জন দিতে পারবেন।

 

Related articles

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই...

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...