Tuesday, June 9, 2026

বুধবার উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

Date:

Share post:

নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে।হাইকোর্টের নির্দেশ মেনে আগামিকাল অর্থাৎ বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। প্রায় ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ আছে।  স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের এই প্যানেলে বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকবে। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন তার প্রাপ্ত নম্বর, টেটের প্রাপ্ত নম্বর সহ বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও রোল নম্বরের সঙ্গে উল্লেখ করা থাকবে।সেক্ষেত্রে সেই প্রার্থীদের বিস্তারিত তথ্য সঠিক নাকি তাও প্রার্থীরা জেনে নিতে পারবেন প্রকাশিত প্যানেলের মাধ্যমে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর এর বেশি সময়সীমা ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিকবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন। বুধবার স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করলেও কবে থেকে প্রার্থীদের নিয়োগ পত্রের সুপারিশ বা প্রক্রিয়া শুরু করা হবে তা অবশ্য নির্ভর করবে হাইকোর্টের নির্দেশের উপর। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদ সঠিকভাবে রয়েছে নাকি তা যাচাই করার প্রক্রিয়াও শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...