Sunday, May 17, 2026

ডায়মন্ড হারবারে মিনিবাস ও অটোর মুখোমুখি সং.ঘর্ষ! মৃ.ত ২, আশঙ্কা.জনক আরও ৫

Date:

Share post:

ডায়মন্ড হারবারে ভয়ানক পথ দুর্ঘটনা! অটোকে ধাক্কা মেরে উড়িয়ে দিল মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। আশঙ্কাজনক আরও ৫ জনকে দ্রুত ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জে কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে রায়দিঘি থেকে একটি মিনিবাস ডায়মন্ডহারবার আসছিল। হটুগঞ্জের কাছে কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালক ও এক যাত্রীর। মৃত যাত্রীর নাম প্রতাপ ময়রা, তিনি উত্তর ব্যারান্দলির বাসিন্দা। তবে অটো চালকের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন। আহতদের নাম সৃজন মণ্ডল, অনিমেষ মণ্ডল, বাপি হালদার, চিরন মণ্ডল ও আব্বাসউদ্দিন শেখ।

আরও পড়ুন- যাদবপুর ক্যাম্পাসে মা.দক বিরোধিতায় এবার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন

 

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...