Sunday, June 28, 2026

যাদবপুর ক্যাম্পাসে মা.দক বিরোধিতায় এবার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন

Date:

Share post:

দেশের অন্যতম এলিট ক্লাস। মেধায় প্রথমসারির বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই যাদবপুরের ক্যাম্পাসে মদ, গাঁজা সহ মাদকের রমরমার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ যৌনতার মুক্তাঞ্চলের। বিভিন্ন বিভাগের ছাত্র সংসদগুলিও এই ব্যাপারে নিশ্চুপ। হেলদোল দেখা যায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাম-অতিবামদের দাপটে সাধারণ পড়ুয়ারাও সব দেখে চুপচাপ থাকে। এরই মধ্যে মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড়।

সেই পরিস্থিতিতে কিছুটা চাপের মধ্যেই ‘ক্যাম্পাসে ধূমপান ও মদ্যপান বা মাদক সেবন সমর্থনযোগ্য নয়’ বলে নেশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইউনিয়ন ফেটসু। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ‘অভিযোগ উঠলে অভিযুক্তদের পাশে দাঁড়াবে না ইউনিয়ন’।

বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন মহলে। দেখা যায়, গ্রিন জোনে ঝিলপাড়ে পাশে পড়ে রয়েছে কনডম, গর্ভনিরোধক পিলের প্যাকেট। দর্শন ভবনের পিছনে পড়ে থাকতে দেখা যায় গাঁজার খাওয়ার রোলিং পেপার। মদের বোতলের ছড়াছড়ি মাস কম বিল্ডিংয়ের পিছনে! কেন? এসব মদতে দিচ্ছে কারা? প্রশ্ন ওঠে। তার মুখে ফেটসুর এমন মাদক বিরোধী ঘোষণা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- করবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ উত্তরাখণ্ড সরকারের! CBI তদন্তের হুঁশিয়ারি আদালতের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...