Thursday, May 14, 2026

বাংলার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু! মমতার নির্দেশে বিশাখাপত্তনমে যাচ্ছে CID-র প্রতিনিধি দল

Date:

Share post:

বিশাখাপত্তনমে (Visakhapattanam) পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। এবার ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি (CID)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো বিশাখাপত্তনমে যাচ্ছে তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। তবে বাংলার ছাত্রীর মৃত্যুর পিছনে কোনও দুর্ঘটনা নয়, এর পিছনে খুনের অভিযোগ সামনে আনছে পরিবার। রবিবারই মুখ্যমন্ত্রীর ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Bishwas) সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করবে সিআইডি। আর সেই মতোই বিশাখাপত্তনম যাচ্ছে সিআইডি-র প্রতিনিধি দল।

পুলিশ সূত্রে খবর, নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা ওই পড়ুয়া। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে তাঁদের জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে তাঁদের মেয়ে। পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে।

পরের দিন খবর পাওয়া মাত্রই বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। এরপর ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের অভিযোগ, পড়ে গিয়ে নয়, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এদিকে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...