Friday, April 17, 2026

বিজেপির সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে পরিবার ভাঙে, দল ভাঙে: সুপ্রিয়া সুলে

Date:

Share post:

মারাঠা রাজনীতিতে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে এনসিপি(NCP)। কাকা শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গ ছেড়ে সাঙ্গপাঙ্গ সহ এনডিএ-তে(NDA) যোগ দিয়েছে ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। দলে এই বিভাজনের জন্য সরাসরি বিজেপিকে(BJP) দায়ি করলেন এনসিপি’র কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলে(Supriya Sule)। রীতিমতো তোপ দেগে তিনি জানালেন, “বিজেপি একেবারে মহারাষ্ট্র বিরোধী। তারা পরিবার ভাঙে, দল ভাঙে।”

এনসিপিতে দলে ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান দলের কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলে। বিজেপির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সরব হয়ে সুলে বলেন, “এটা স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি একেবারে মহারাষ্ট্র বিরোধী। তারা পরিবার ভাঙে, দল ভাঙে। আমার ক্ষোভ শুধু বিজেপির বিরুদ্ধে। আমি বিজেপি ছাড়া কাউকে দোষ দিই না। তারা সুষ্ঠূ গণতন্ত্রে বিশ্বাস করে না। নতুন বিজেপি তাদের মতো যারা আমাদের শত্রু হিসাবে দেখে অগভীর, সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে।” জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) বিভক্ত হওয়ার পর তাঁর প্রথম সাক্ষাৎকারে সুপ্রিয়া সুলে বলেন, “আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দিক থেকে, পরিবারটিকে অটুট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। পরিবারে রাজনীতি না আনার চেষ্টা করব। তিনি (অজিত পাওয়ার) একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতীয় নাগরিক হিসাবে নিজের পথ বেছে নিয়েছেন। কেন পরিবারের মধ্যে রাজনৈতিক লড়াই হবে? এটা একটা আদর্শিক লড়াই। দুটি মতাদর্শ একে অপরের বিরুদ্ধে লড়বে। আমরা পরিবার হিসেবে এক হব, কিন্তু আদর্শগতভাবে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব।”

একইসঙ্গে দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সুপ্রিয়া সুলে বলেন, দল একটি “আবেগগত বিভাজনের” সম্মুখীন হয়েছে।  সুলের বক্তব্য অনুযায়ী, তিনি তাঁর বড় ভাই এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যিনি বিজেপির সাথে হাত মিলিয়েছেন, তার বিরুদ্ধে আদর্শগত যুদ্ধ লড়বেন। তবে তিনি এটাও স্পষ্ট করে জানান, আদর্শগত লড়াই চালিয়ে গেলেও তারা “পরিবার হিসেবে এক”।

Related articles

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...

সাবধান মেয়েরা, ব্যাগে কিছু ঢুকিয়ে দেবে! নির্বাচনে বিজেপির ষড়যন্ত্রে নতুন আশঙ্কা মমতার

নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করার নামে প্রতিশোধমূলক আচরণ স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।...

বিশ্বকাপেই ফিক্সিংয়ের গন্ধ! তদন্তে আইসিসি, চাপ বাড়ছে কানাডা বোর্ডের

এক মাস আগেই শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গেল গড়াপেটা বিতর্ক। আইসিসির (ICC) দুর্নীতি দমন...