Tuesday, June 2, 2026

উচ্চ প্রাথমিকের সাড়ে ১৩ হাজার চাকরিপ্রার্থীর মেধা তালিকা প্রকাশ করল এসএসসি

Date:

Share post:

২০১৬ সালে উচ্চপ্রাথমিকে সহকারি শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন? শেষ পর্যন্ত তাদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। এবার সফল পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তবে ওয়ার্ক এডুকেশন ও ফিজিকাল এডুকেশনের  জন্য এই তালিকা নয়। মেধা তালিকা ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

আদালতের নির্দেশ  মেনে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা আছে। এই তালিকার ক্ষেত্রে কোথাও যাতে অস্বচ্ছতা না থাকে তার জন্য সবরকম প্রক্রিয়া জারি রেখেছে এসএসসি।

কী কী থাকছে এই তালিকায় ?

প্রায় সাড়ে ১৩ হাজার চাকরিপ্রার্থীর নাম এই তালিকায় আছে। তবে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা আছে। সেই সঙ্গেই প্রত্যেকের প্রাপ্ত নম্বর, তার শিক্ষাগত যোগ্যতা সহ  প্রয়োজনীয় তথ্য সেখানে যুক্ত করা থাকছে।

কীভাবে এই ফলাফল দেখা যাবে?

এই ফলাফল দেখতে গেলে আপনাকে www.westbengalssc.com এবং www.wbsschelpdesk.com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে মেধাতালিকা দেখা যাবে।

জানা গিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে কাউন্সেলিং শুরুর দিকে এগোতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পেলেই ধাপে ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ৩০ অগস্ট নিয়োগের জন্য অনুমতি চাওয়া হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। তবে সবক্ষেত্রেই আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চাইছে এসএসসি। আর কোনও জটিতলা আসুক নিয়োগ প্রক্রিয়ায় এটা কিছুতেই চাইছে না এসএসসি।

 

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...