Saturday, March 14, 2026

যোগী রাজ্যের মতো বাংলায় এনকা.উন্টার চাইছেন শুভেন্দু, মোক্ষম জবাব কুণালের

Date:

Share post:

বাংলায় কোনও ধর্ষণের ঘটনা ঘটলে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো এ রাজ্যেও এনকাউন্টার হোক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আজ, বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “মাটিগারার ঘটনায় যে অভিযুক্ত সেই আব্বাস ও তার পরিবারকে গ্রেফতার করা হয়নি, কালিয়াগঞ্জে জাভেদকে গ্রেফতার করা হয়নি। উল্টে বিশ্ব হিন্দু পরিষদের যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

শুভেন্দুর আরও সংযোজন, “বাংলায় যোগী আদিত্যনাথজির মতো একজনকে দরকার। ধর্ষণে অভিযুক্ত পাষণ্ডদের। প্রয়োজন হলে এনকাউন্টার করে মারতে হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই। এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকা উচিত নয়। এরা ঘৃণিত জীব।”

যদিও মাটিগারার ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আব্বাসকে গ্রেফতার করে। অন্যদিকে, শুভেন্দুর এনকাউন্টার মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পুলিশ রেয়াত করছে না। মাটিগারার ঘটনার পরই দোষীদের গ্রেফতার করা হয়েছে। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুভেন্দুদের মনোভাব স্বৈরাচারী। আইনে ওদের ভরসা নেই। ওরা শুধু মেরে দাও, ভেঙে দাওই জানে। গণতন্ত্র ও সমাজের পক্ষে ওরাও ক্ষতিকারক। হাইকোর্ট দেখতে পাচ্ছে না শুভেন্দুর এই উস্কানিমূলক মন্তব্য। ওকে তো রক্ষাকবচ দিয়ে রেখেছে”।

এখানেই শেষ নয়, কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্টকে হাতিয়ার করে কুণাল আরও বলেন, “শুভেন্দু কী মনে করে না করে তা নিয়ে বাংলার মানুষ বা কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যাথ্যা নেই। কেন্দ্রের রিপোর্টে দেখা যায় নারীদের জন্য নিরাপদ শহর কলকাতা। সেই রিপোর্ট কি শুভেন্দু অধিকারী পড়ে না? যে ঘটনা ঘটেছে তা খারাপ, কিন্তু অনেক কমানো গিয়েছে। বাম জমানায় এমন ঘটনা আরও বেশি ঘটেছে।”

 

 

 

 

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...