Wednesday, June 3, 2026

আবার বাবা হলেন যুবরাজ, এবার ঘরে এলো লক্ষ্মী

Date:

Share post:

ফের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। কন‍্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হেজেল কিচ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন যুবরাজ নিজেই। যুবি মেয়ের নাম রেখেছেন অরা। যুবরাজ এবং তাঁর স্ত্রী হেজেলের আগে একটি পুত্র সন্তান আছেন। যার নাম রেখেছেন ওরিয়ন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যুবি যেখানে দেখা যাচ্ছে, তাঁরা চারজনেই খাটের উপর বসে। হেজেলের কোলে তাঁদের ছেলে ওরিয়ন এবং যুবরাজের কোলে তাঁদের কন্যা, অরা। দুজনের মুখেই দুধের বোতল। ক‍্যাপশনে লেখেন,” নিদ্রাহীন রাত এখন আরও বেশি আনন্দের হয়ে উঠেছে। ছোট রাজকন্যা অরাকে স্বাগত। আমাদের পরিবার এ বার সম্পূর্ণ।” তবে ছবি দেখে মনে হয়েছে কন‍্যা সন্তানের জন্ম বেশ কিছু দিন আগেই হয়েছে। তাঁর এই পোস্টে পর অনেকেই শুভ কামনা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ এবং হেজেল কিচ। কয়েক বছর আগে তাঁদের প্রথম সন্তান ওরিয়নের জন্ম হয়। আর এবার তাদের ঘরে এল কন‍্যা সন্তান।

আরও পড়ুন:বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রণয়, ছিটকে গেলেন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...