Friday, May 15, 2026

মুম্বই সফরে এবার বিগ-বি’র আমন্ত্রণে অমিতাভ-জয়ার বাড়িতে মমতা

Date:

Share post:

আগামী পয়লা সেপ্টেম্বর INDAI জোটের তৃতীয় বৈঠক। পাটনা, বেঙ্গালুরু পর এবার সেই বৈঠক হবে মুম্বইয়ে। তার জন্য ৩০ আগস্ট মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। নবান্ন সূত্রে খবর, আমন্ত্রণ রক্ষা করতে ৩০ অগাস্ট বিগ-বি’র বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। পরের দিন ৩১ অগাস্ট শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রেও যোগ দিতে পারেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে অভিতাভ-জয়ার সম্পর্ক খুবই ভালো। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত থাকেন তাঁরা। গত বছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন ‘বাংলার জামাই’ বলে। তাঁর মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের কথা। আবার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চনও।

আরও পড়ুন- টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়! নাম ঘোষণার পরেই…

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...