Saturday, May 16, 2026

মহাকাশে মহিলা রোবট পাঠাচ্ছে ইসরো! কবে জানেন?

Date:

Share post:

তৃতীয় চন্দ্রযানের সাফল্যে নজির গড়েছে ভারত। সেই সাফল্যের উপর ভর করে নিজেদের পরবর্তী অভিযানগুলি সফল করার লক্ষ্যে নামতে চলেছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা। এই আবহেই মহাকাশে এ বার মহিলা রোবট পাঠাতে চলেছে ইসরো। এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

আরও পড়ুনঃচন্দ্রযানের সাফল্যে যাদবপুরের প্রাক্তনী, র‍্যা.গিং নিয়ে কী মত শুভদীপের পরিবারের

একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গগনযান মিশনের অঙ্গ হিসাবে ‘ব্যোমমিত্রা’ নামের একটি রোবটকে মহাকাশে পাঠাবে ভারত।তবে কবে রোবটটিকে মহাকাশে পাঠানো হবে, তা এখনও স্পষ্ট করে কিছু না বললেও জিতেন্দ্র জানিয়েছেন, অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলক ভাবে একটি মহাকাশযানকে পাঠানো হতে পারে। সেটি সাফল্য পেলে মহিলা রোবট পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হবে।

মন্ত্রী বলেন, “অতিমারির কারণে গগনযান প্রকল্পটি পিছিয়ে যায়। আমরা ঠিক করেছি অক্টোবরের শুরুতেই পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প শুরু করব।” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “নভোশ্চরদের মহাকাশে পাঠানোর পাশাপাশি তাঁদের নিরাপদে ফিরিয়ে আনাটাও জরুরি।” নভোশ্চরদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার জন্যই রোবটটিকে পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। জিতেন্দ্র আরও বলেন, “গগনযানের দ্বিতীয় অভিযানে মহিলা রোবট পাঠানো হবে। মানুষের আচার-আচরণের যাবতীয় বৈশিষ্ট্য ফুটে উঠবে রোবটটির কাজে।”

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...