Monday, April 27, 2026

বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন সোনার ছেলে নীরজ চোপড়া?

Date:

Share post:

ফের ইতিহাস গড়েন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতেন তিনি। ফাইনালে জ‍্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে। আর এর ফলে অলিম্পিক্সে সোনা তো ছিলই আর এবার তাঁর মাথায় উঠল বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটও। আর এই ঐতিহাসিক খেতাবের পরই আনন্দে ভেসে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া। রবিবার রাতে বুদাপেস্টে সোনা জয়ের পর নীরজ বলেন, সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। তবে নীরজের আক্ষেপ তিনি ভেবেছিলেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন। এবার সেটা হলো না।

ঐতিহাসিক খেতাব জয়ের পর নীরজ বলেন,” আমি আর কী বলব। সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। কিন্তু ওই ৯০ মিটারের সীমা পারের বিষয়টা বাকি আছে। আমি ভাবছিলাম যে হয়ে যাবে। কিন্তু পদকটা বেশি গুরুত্বপূর্ণ – সোনার পদক। এটা আমার কাছে এসেছে। আগামিদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে। আরও পরিশ্রম করব। আরও নিজেকে উজাড় করে দেব।”

সোনার পদক এলেও, শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী। জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...

IPL: ছবি তুলতে দিতে হবে ১০০ টাকা! বৈভবের ব্যবহারে অবাক ভক্তরা

বৈভব সূর্যবংশীতে (Vaibhav Suryavanshi) মজেছে ক্রিকেট দুনিয়া। আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিহারের কিশোর ক্রিকেটার। ফলে তাঁর...

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...