Thursday, May 14, 2026

দত্তপুকুরে বাজি কারখানায় বি*স্ফোরণে সাসপেন্ড ওসি ওবং আইসি

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা ও দত্তপুকুর থানার আইসি কে সাসপেন্ড করা হয়েছে। দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি হলেন সঞ্জয় বিশ্বাস।জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন। প্রথমে হিমাদ্রি ডোগরাকে ক্লোজ করা হয়, তারপরে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও শাস্তির খাঁড়া নেমে এসেছে দত্তপুকুর থানার আইসি-র ঘাড়েও।

নীলগঞ্জ এলাকায় বহু বাজি তৈরির কারখানা রয়েছে। এখানে বহু মানুষের রুজিরুটি বাজি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে।এই এলাকাতেই বেআইনি বাজি তৈরির কারখানা চলার অভিযোগ উঠেছে বারবার। কোথাও বাজি তৈরির আড়ালে বিস্ফোরক তৈরির কাজও চলছিল বলে অভিযোগ। এই এলাকায় কড়া নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফে। কোথাও বেআইনি বাজি বা বোমা তৈরি করা হচ্ছে কিনা তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ওই ওসি এবং আইসি সেই নির্দেশ ঠিকমতো পালন করেননি। সেই কারণেই তাঁদের সাসপেন্ড করা হল।

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ‘কোনও কোনও থানার অফিসাররা নিয়ম মানছেন না, কাজ করছেন না’। বারবার সাবধান করা সত্ত্বেও এটা কেন চলছে? বেআইনি বাজি কারখানা আগেই বন্ধ করে দিতে বলা হয়েছিল। তার পরেও কেন চলছে এই সব কারখানা? দত্তপুকুরের ঘটনা কী করে ঘটল? এই ধরনের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা ও থানার আইসি কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়।

রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের দত্তপুকুরের নীলগঞ্জ এলাকা। একটি বাজির কারখানায় বিস্ফোরণ হয়।ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যুর খবর আসে। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।এই ঘটনার পিছনের মূল চক্রীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী থেকে সাধারণ মানুষ।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...