Thursday, May 14, 2026

মাত্র ৫ কোটি টাকা ঘুষের অভিযোগে ইডি কর্তার বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের!

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পবন ক্ষত্রীর বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। মদ ব্যবসায়ী আমনদীপ ঢলের থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে। দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন মণীশ সিসৌদিয়া। তার ঘনিষ্ঠ অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তার পরেই তদন্ত ধামাচাপা দিতে এই বড় অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ করেছে সিবিআই।দিল্লিতে আবগারি দুর্নীতির মামলায় তদন্ত করছে ইডি। এই দুজনের পাশাপাশি এয়ার ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দীপক সাংওয়ান, ক্লারিজেস হোটেলস অ্যান্ড রিসর্টের সিইও বিক্রমাদিত্য, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রবীণ কুমার ভাতসের নামও আছে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...