Thursday, May 14, 2026

আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা স্টিম‍্যাচের

Date:

Share post:

আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন হেড কোচ ইগর স্টিম্যাচ। সুনীল ছেত্রীকে বাদ দিয়েই দল ঘোষণা করেন টিম ইন্ডিয়ার হেডকোচ। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ১০ সেপ্টেম্বর। থাইল্যান্ডের চিয়াং মাইতে হবে এই প্রতিযোগিতা।

আগামী ৭ সেপ্টেম্বর ভারত খেলবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭০তম স্থানে থাকা ইরাকের বিরুদ্ধে।  অন্যদিকে লেবাননের বিরুদ্ধে খেলবে আয়োজক থাইল্যান্ড। এই দুই ম্যাচের বিজয়ীরা আগামী ১০ সেপ্টেম্বর ফাইনাল খেলবে। ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবারের দলে সুনীল ছেত্রী না থাকলেও গুরপ্রীত সিং সাঁধু, সন্দেশ ঝিঙ্গানদের মতো সিনিয়রেরা দলে রয়েছেন।

চলুন একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল:

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।

ডিফেন্ডার : আশিস রাই, নিখিল পুজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুংগা, আকাশ মিশ্রা, শুভাশিস বসু।

মিডফিল্ডার : জিকসন সিং, সুরেশ সিং ওয়াংঝাম, ব্র্যান্ডন ফার্নান্ডেস, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ন, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

ফরোয়ার্ড : মনবীর সিং , রহিম আলি , রাহুল কেপি।

আরও পড়ুন:বিশ্বকাপে ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে না ভারত, বললেন দ্রাবিড়

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...