Thursday, June 4, 2026

সাতসকালে নাকাশিপাড়ায় চলল গু.লি! মৃ.ত্যু তৃণমূল নেতার, আ.হত আরও ২

Date:

Share post:

সাতসকালে নাকাশিপাড়ায় শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলকর্মী। গুরুতর আহত আরও ২ জন।ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকায়। মৃতের নাম মাতিয়াজুল দফাদার।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃশাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ: বিস্ফোরক তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী

বুধবার সকালে মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী।তাতেই মৃত্যু হয় মাতিয়াজুলের। তাঁর পরিবারের সদস্য গুলমিষা বিবির অভিযোগ, তাঁদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন। বেশ কয়েকদিন ধরেই তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। আজ সকালে বেশ কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। তিনি জানান, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁর স্বামী, ছেলে সহ পরিবারের অনান্যদের উপর হামলা চালায়। ঠেকাতে গেলেই দুষ্কৃতীরা বন্দুক দিয়ে গুলি ছুড়তে থাকে, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মাতিয়াজুলের।আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...