Sunday, May 17, 2026

Kolkata Metro: লন্ডন, মস্কো, বার্লিনের ‘এলিট ক্লাবে’ ঢুকছে কলকাতা মেট্রো!

Date:

Share post:

এবার লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুল মেট্রোর অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে গর্বের এবং ঐতিহ্যের কলকাতা মেট্রোরেল। রেল মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে একথা জানানো হয়েছে। বর্তমানে স্টিল থার্ড রেলের মাধ্যমে কলকাতা মেট্রোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। খুব দ্রুতই কলকাতা মেট্রোয় ব্যবহার হতে চলেছে অ্যালুমিনিয়াম থার্ড রেল। আর এর মাধ্যমেই ৪০ বছরের পুরনো কলকাতা মেট্রো ঢুকে পড়বে লন্ডন, মিউনিখ, বার্লিন মেট্রোর ক্লাবে।

ইতিমধ্যেই দরপত্র চাওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে এই থার্ড রেলের জন্য। বিবৃতি অনুযায়ী প্রথম পর্যায়ে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত কাজ হবে। দ্বিতীয় ধাপে শ্যামবাজার থেকে সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত থার্ড রেল বসানো হবে। তৃতীয় পর্বে কাজ হবে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত। সুতরাং মোট ৩৫ কিলোমিটার থার্ড রেল বসানো হবে ধাপে ধাপে। রেলের যুক্তি থার্ড রেল বসানো হলে ভোল্টেজ হ্রাস- বৃদ্ধির সমস্যা দূর হবে এবং মেট্রো দ্রুতগামী ও আরও মসৃণ ভাবে চলবে।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বি.তর্কের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...