Thursday, May 14, 2026

এবার চব্বিশের জন্য ‘খেলা হবে’-র নতুন স্লোগান আনলেন দেবাংশু

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এনেছিলেন তৃণমূলের যুবনেতা। যে স্লোগান সেই কঠিন লড়াইয়ের আগে বাড়তি উন্মাদনা জুগিয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। শুধু তাই নয়, দেবাংশুর ‘খেলা হবে’ ভিন রাজ্যেও জনপ্রিয় হয়েছিল। রাজনীতির ঊর্ধ্বে আট থেকে আশি এখনও সকলের মুখে ফেরে সেই স্লোগান।

খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই স্লোগান শোনা গিয়েছিল। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। এবার সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নয়া স্লোগান আনলেন দেবাংশু ভট্টাচার্য। নতুন স্লোগানের নাম ‘দড়ি ধরে মারো টান’। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ইস্যু নিয়ে এই স্লোগান তৈরি করা হয়েছে।

এবার দেবাংশুর ‘খেলা হবে’ স্লোগানটি এরকম—

বাইরে থেকে বর্গী এল
চটির হাওয়ায় ভেসে গেল।
দিল্লি এবার আসছি তবে
বন্ধু আবার খেলা হবে….

লক্ষ্মী মায়ের ভান্ডারেতে
মা কাকিমা উঠল মেতে।
কুৎসা করে কি আর হবে?
আবার তো সেই খেলা হবে।

ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে।
দুর্গা এবার দিল্লি যাবে, অসুর তোমার খেলা হবে

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...